নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে বিপত্তি। মর্মান্তিক মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের। দার্জিলিংয়ের পাহাড় থেকে পড়ে গিয়ে হরিহরপাড়ার যুবক আলাহীন শেখের(১৮) মৃত্যু হল। ঘটনার খবর গ্রামে আসতেই শোকের ছায়া নেমে আসে।
Advertisement
মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে শিলিগুড়িতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন আলাহীন। দিন দু’য়েকের জন্য ছুটি পেয়েছিলেন। শনিবার সকালে একটি গাড়ি ভাড়া করে কয়েকজন বন্ধুর সঙ্গে দার্জিলিং এবং আশেপাশের এলাকায় ঘুরতে যান। সেখানেই পাহাড় থেকে পড়ে আলাহীনের মৃত্যু হয়। হরিহরপাড়া থেকে মৃতের কয়েকজন আত্মীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন।
মৃতের এক আত্মীয় আব্দুল সামাদ বলেন, শনিবার দুপুরে আমরা খবর পাই দার্জিলিংয়ের কোনও একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে যায় আলাহীন। খাদে পড়ে যাওয়ায় সে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিহরপাড়ার স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজাবুল শেখ বলেন, কীভাবে ওই যুবক পাহাড় থেকে পড়ে গিয়েছে, তা এখনও আমরা বিস্তারিতভাবে জানতে পারিনি। ইতিমধ্যেই হরিহরপাড়া থেকে মৃতের কয়েকজন আত্মীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। ময়নাতদন্ত শেষে দেহটি মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।