Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ের কমলা পাড়ি দিল সিঙ্গুরের সুফল বাংলা হাবে

দার্জিলিংয়ের কমলা পাড়ি দিল সিঙ্গুরের সুফল বাংলা হাবে
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার দার্জিলিংয়ের কমলালেবু পাড়ি দিল সিঙ্গুরের সুফল বাংলা হাবে। রবিবার সন্ধ্যায় বাক্সবন্দি হয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রশাসন সূত্রের খবর, কার্শিয়াংয়ের সিভিটার থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ৬২৫ কেজি কমলালেবু। ৫০ জন চাষির কাছ থেকে তা কিনেছে কৃষি বিপণন দপ্তর। তারা প্রতি পিস লেবু সাড়ে ১৩ টাকা করে কিনেছে। সেগুলি সুফল বাংলার স্টলে ১৬ টাকা পিস হিসেবে বিক্রি হবে। এই প্রথম দার্জিলিংয়ের কমলা কলকাতার সুফল বাংলার স্টলে মিলবে বলে প্রশাসনের দাবি। শিলিগুড়ির কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্য সরকারের নির্দেশে একটি ফার্মাস প্রোডিউসার কোম্পানির মাধ্যমে সেই কমলালেবু কেনা হয়েছে। তা প্যাকজিং করে সিঙ্গুরের সুফল বাংলা হাবে পাঠানো হচ্ছে। সেখান থেকে দক্ষিণবঙ্গের সুফল বাংলার বিভিন্ন স্টলে সেই কমলা পাঠানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ