সংবাদদাতা, নকশালবাড়ি: নেপাল সীমান্তে ফের মাদক উদ্ধার। পাহাড় থেকে শিলিগুড়ির গ্রামীণ এলাকায় মাদক কিনতে এসে গ্রেপ্তার দুই যুবক। রবিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি সংলগ্ন গৌড়সিংজোতে অভিযান করে খড়িবাড়ি থানার পুলিস। মাদক সহ অভিরল সুব্বা এবং প্রজ্জ্বল রাই পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছে। ধৃতরা দার্জিলিংয়ের জোড়বাংলোর বাসিন্দা।
Advertisement
প্রায়ই নেপাল সীমান্তে মাদক উদ্ধার হচ্ছে। গ্রেপ্তার হচ্ছে পাচারকারীরা। তবুও নেপাল সীমান্তে পাচারকারীরা তাদের কারবার চালাচ্ছে। মাদক হাতবদল হচ্ছে। রবিবার রাতে এমনই খবর পেয়ে পুলিস গৌড়সিংজোতে অভিযান করে। সন্দেহজনক একটি বাইক আটক করে। দুই যুবককে জেরা করা হলে কথায় অসঙ্গতি পেয়ে তল্লাশি চলানো হয়। তখনই দুই যুবকের হেফাজত থেকে প্রায় ৫৮গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এর পাশাপাশি নগদ ৭৪ হাজার টাকাও পাওয়া যায়। পুলিসের এক তদন্তকারী আধিকারিক বলেন, ধৃতরা পাহাড় থেকে এই এলাকায় মাদক কিনতে এসেছিল। এলাকার একটি বাড়িতে অভিযান চালালে কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সন্দেহজনক দুই যুবককে আটক করে। তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে মাদক সহ নগদ টাকা উদ্ধার হয়। খড়িবাড়ি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
গত শনিবার নেপাল সীমান্ত পানিট্যাঙ্কির গৌড়সিংজোতে একটি বাড়িতে পুলিসের অভিযানে মাদক ও নগদ টাকা সহ দুই তরুণী গ্রেপ্তার হয়। ওই ঘটনায় পুলিস ১৯গ্রাম ব্রাউনসুগার সহ নগদ ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছিল। এতে ফের সীমান্ত এলাকায় মাদকের রমারমা কারবার নিয়ে উদ্বেগে পুলিস। মাদকের দৌরাত্ম্য রুখতে দৈনিক মাদকাসক্তদের গ্রেপ্তার করতে ধারাবাহিক অভিযানে নেমেছে পুলিস। গত পাঁচদিনে নেপাল সীমান্ত নকশালবাড়িতে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় ঘোরাঘুরির অভিযোগে গ্রেপ্তার প্রায় ৪০জন। এক মাসে একই ধরনের অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ১০০–এর গণ্ডি পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিস। শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে মাদকের রমারমা কারবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাহাড়েও মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে দিতে সেখানকার যুবকরা সমতলের সীমান্তে আনাগোনা বাড়িয়েছে। ইতিমধ্যে মিরিক ও দার্জিলিংয়ের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। খড়িবাড়ি থানার ওসি অভিজিত্ বিশ্বাস বলেন, পাহাড়ের দুই যুবককে মাদক ও নগদ টাকা সহ গ্রেপ্তার করেছি। সেখানে তারা কার থেকে মাদক কিনতে এসেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।