Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিং পাহাড়ে কলকাতার পর্যটকের অস্বাভাবিক মৃত্যু

দার্জিলিং পাহাড়ে কলকাতার পর্যটকের অস্বাভাবিক মৃত্যু
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ে মৃত্যু হল এক পর্যটকের। মঙ্গলবার রাতে ঘটনাটি দার্জিলিং থেকে প্রায় ৪৩ কিমি দূরে ধোত্রে গ্রামে ঘটে। মৃতের নাম আশিস ভট্টাচার্য (৬৫)। কলকাতায় তাঁর বাড়ি। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে এসেছিলেন আশিসবাবু। ১৯ নভেম্বর তাঁরা সান্দাকফু যান। সেখান থেকে ফেরার পথে তাঁরা লোধামা থানার অন্তর্গত ধোত্রে গ্রামে যান। সেখানেই শ্বাসকষ্টে আক্রান্ত হন আশিসবাবু। তাঁকে ২৬ কিমি দূরে সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ