Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিং ম্যালে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব

দার্জিলিং ম্যালে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিংয়ের ম্যাল রোডের পাশে যাতে কোনও বেআইনি নির্মাণ না হয়, তা দার্জিলিং পুরসভাকে নিশ্চিত করতে হবে। ম্যালে বেআইনি নির্মাণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ওই নির্মাণ নিয়ে চার সপ্তাহের মধ্যে দার্জিলিং পুরসভাকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি এই মামলায় জিটিএ-কে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Advertisement
এদিন মামলাকারীর আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, দার্জিলিংয়ের ম্যাল রোডের ধারে বেআইনি নির্মাণ করা হচ্ছে। হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। পুরসভা পুনর্বাসন করলে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু জিটিএ এখানে নির্মাণ করতে পারে না। দার্জিলিং পুরসভার অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে। পুরসভার তরফে আইনজীবী রাজদীপ মজুমদার জানান, হকারদের পুনর্বাসনের জন্য ম্যাল রোডের অংশ সম্প্রসারণ করে তাতে পুরসভাই নির্মাণ কাজ করছে। ম্যালে আর হকারদের রাখা হবে না। কোনও বেআইনি নির্মাণ করা হচ্ছে না। এই কাজের জন্য পুরসভার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় জিটিএ সেই অর্থ দিচ্ছে। পুরসভা ও জিটিএ যৌথভাবে এই কাজ করছে। এরপরই  বিচারপতি সিনহা তাঁর নির্দেশে জানান, সমস্ত তথ্য পুরসভাকে হলফনামা আকারে চার সপ্তাহের মধ্যে পেশ করতে হবে। মামলায় জিটিএ-র বক্তব্য শোনার জন্য তাদেরও নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ