চেন্নাই: মদ্যপ যাত্রীকে বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সরকারি বাসের চালক ও কনডাকটর। তামিলনাড়ুর তিপ্পুড় জেলার এই ঘটনা ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, তিপ্পুরের কানগেয়াম বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে।
Advertisement
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে টলমল পায়ে বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তখনই বাসচালক ও কনডাকটর তাঁকে লাথি মারেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।



