নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার কোচবিহারের সুনীতি রোডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের নিউ বাসস্ট্যান্ডে নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ডাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিস উদ্বোধন হল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা নিগমের প্রাক্তণ চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ভবনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশকুমার দাস সহ নেতৃত্ব।
Advertisement
ভবনটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সেটিকে সংস্কার করে নতুন রূপে সাজানো হল। দীপেশবাবু বলেন, আমাদের ইউনিয়ন অফিসের উদ্বোধন হল। রবীন্দ্রনাথ ঘোষই এক সময় এই সংগঠনটি তৈরি করেছিলেন। তাই তাঁকে দিয়েই এটির উদ্বোধন করানো হয়। এখান থেকেই আগামী দিনে কোচবিহার থেকে কলকাতা সব জায়গার সংগঠনের কাজ হবে। এটি সংস্কার করতে সকলেই সহায়তা করেছেন। নিগমের চেয়ারম্যান প্রশাসনিক প্রধান। তাই তাঁকে শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে ডাকা হয়নি।



