নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সাড়ম্বরে জাতীয় যুব দিবস পালিত হল। স্বামী বিবেকানন্দের জন্মদিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক প্রিয়াঙ্কা রায়। স্বামীজির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার, বিসি রায় অ্যাকাডেমি অব প্রফেশনাল কোর্সের অধ্যক্ষ রাজীব রায়, বিসি রায় পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চন্দনকুমার ঘোষ, বিসি রায় সোসাইটির সদস্য সাধনা সিকদার। কলেজের অধ্যক্ষরা স্বামীজির জীবন ও বাণী নিয়ে আলোচনা করেন। যা পড়ুয়াদের উদ্বুদ্ধ করে। কালকাতায় বিসি রায় সোসাইটির মুখ্য উপদেষ্টা সৈকত মিত্র স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে আয়োজিত র্যালির সূচনা করেন।



