Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরের আবাসনে লক্ষাধিক টাকার সোনা ও নগদ চুরি

দুর্গাপুরের আবাসনে লক্ষাধিক টাকার সোনা ও নগদ চুরি
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির একটি ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বুধবার সকালে। আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না ও ৫০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। দিনেদুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিস আসে। ওই এলাকার সরকারি আবাসনগুলি তিনতলা। যে ফ্ল্যাটে চুরি গিয়েছে সেটি দোতলায় রয়েছে। ফ্ল্যাটের বাসিন্দা মাধব দত্ত। তিনি ও তাঁর স্ত্রী সিটিসেন্টারে গিয়েছিলেন বেলা ১১ টা নাগাদ। সাড়ে ১২ টা নাগাদ ফিরে দেখেন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। সন্দেহ হতেই দেখেন আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। মাধববাবু বলেন, নগদ টাকা ও প্রায় চার ভরি সোনার গয়না নিয়ে গিয়েছে। আতঙ্কে রয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ