Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর-ফরিদপুরে কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য  

দুর্গাপুর-ফরিদপুরে কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বনগ্রামে একটি মুণ্ডু ও মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের হনুমান মন্দিরের পিছনে জঙ্গল ঘেরা একটি জায়গা রয়েছে। সেখানে সাধারণত কেউ যায় না। এদিন কিছু যুবক সকালে সেখানে গিয়ে দেখতে পায়, একটি মানুষের মুণ্ডু গাছের ডালে ঝুলছে। নীচে হাড় কঙ্কাল পড়ে রয়েছে। দ্রুত ফরিদপুর থানার পুলিসকে খবর দেওয়া হয়।  স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এটি তাঁর দেহ কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ