সংবাদদাতা, দুর্গাপুর: আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ‘দুর্গাপুর উৎসব’। রবিবার দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে অনুষ্ঠানের বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এদিন দুর্গাপুর সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা।
Advertisement
চেম্বার অব কমার্সের তরফে জানানো হয়, দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজীব গান্ধী ময়দানে আগামী ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ‘দুর্গাপুর উৎসব’ অনুষ্ঠিত হবে। উৎসবে স্থানীয় প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে মেতে উঠতে চলেছে ‘দুর্গাপুর উৎসব কমিটি’। এছাড়াও থাকবেন মুম্বই ও কলকাতার শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওই ময়দানে মেলা বসবে। গতবছরে ১৫ দিন ধরে উৎসব চলেছিল। এবছর কমিয়ে ১০ দিনের উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।



