সংবাদদাতা, দুর্গাপুর: হারিয়ে যাওয়া ১০২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিস। রবিবার মোবাইলের পাশাপাশি সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ৬৫হাজার টাকাও উদ্ধার করে তুলে দেওয়া হয়। এদিন থানায় ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে পুলিস প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোন ও টাকা তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় ও সিআই সহ পুলিস আধিকারিকরা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় এই থানা এলাকায় বসবাসকারী বহু সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়েছে। তাঁরা পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই সমস্ত মোবাইল ফোনগুলি উদ্ধার করেছে। এছাড়াও সাইবার প্রতারণায় প্রতারিতরাও ওই থানায় অভিযোগ জানিয়েছিলেন। ওই ৬৫হাজার টাকা অভিযোগকারী তিনজনের হাতে তুলে দিয়েছে পুলিস।



