Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর স্টিল টাউনশিপে রাস্তায় হায়নার মৃতদেহ

দুর্গাপুর স্টিল টাউনশিপে রাস্তায় হায়নার মৃতদেহ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুর স্টিল টাউনশিপে একটি হায়নার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বনদপ্তরের কর্মীরা মৃত হায়নাটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শহরে প্রায়ই শিয়ালের আনাগোনা চোখে পড়ে। জঙ্গল থেকে সজারু, গন্ধগোকুল ও পাইথন সাপ উদ্ধার হয়। দুর্গাপুরের কাঁকসা ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গভীর জঙ্গলে এখনও হিংস্র জীবজন্তু রয়েছে। লকডাউনের সময় ওই জঙ্গলে কয়েকটি হায়না, নেকড়ে বাঘ ও নীলগাই নজরে পড়ে। তবে লোকালয়ে হায়নার দেখা মেলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিন ভোরে স্টিল টাউনশিপের অ্যাটারিয়াল রোডে রাস্তার পাশে হায়নাটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বলে এলাকাবাসীদের দাবি। কয়েকজন যুবক দেহটি সেখান থেকে তুলে পাশের বস্তিতে নিয়ে যান। এরপরই পুলিস ও বনদপ্তরে খবর দেওয়া হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দা রবি দাস বলেন, আমরা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখি রাস্তার পাশে হায়নার মৃতদেহ পড়ে রয়েছে। গাড়ির ধাক্কায় হায়নাটির মৃত্যু হয়েছে। আমাদের এলাকার পাশে জঙ্গল রয়েছে। জঙ্গলের পাশে বাচ্চারা খেলাধুলো করে। আমরা আতঙ্কে আছি। 
দুর্গাপুর বনদপ্তরের কর্মী সুমন দেবমল্লিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে হায়নার মৃতদেহটি উদ্ধার করি। স্থানীয়রা এলাকায় নজরদারির দাবি করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ