Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে সারমেয়দের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পরানো হল বিশেষ কলার বেল্ট

দুর্গাপুরে সারমেয়দের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পরানো হল বিশেষ কলার বেল্ট
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: সারমেয়দের দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে ও নিখোঁজ হয়ে গেলে চটজলদি তার খোঁজ করতে অভিনব উদ্যোগ নিলেন দুর্গাপুরের এক পশুপ্রেমী। সারমেয়দের গলায় পরানো হল ‘কিউ আর কোড বেসড অ্যান্টিথিফ্ট রিফ্লেক্টিভ ডগ কলার’। বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের দুর্গাপুরের অফিসে এই উদ্যোগ নেওয়া হয়। ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তার সহযোগিতায় এদিন দুর্গাপুর থানা চত্বরে বেশ কয়েকটি পথ কুকুরকে ওই কলার বেল্ট পরিয়ে দেওয়া হয়। দুর্গাপুরের বিশিষ্ট পশুপ্রেমী অবন্তিকা শ্যাম রায়চৌধুরী বলেন, পথ কুকুরদের দুর্ঘটনা এড়াতে একটি সংস্থার পক্ষ থেকে এই কলার বেল্টগুলি দিয়ে সহযোগিতা করেছে। আমরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ৭০টি সারমেয়কে এই কলার বেল্ট পরাব। আমাদের লক্ষ্য, পথেঘাটে যেসব সারমেয় শুয়ে থাকে অথবা রাস্তা পারাপার করছে তাদের যেন দূর থেকে যানবাহন চালকরা দেখতে পান। ওই কলার বেল্টে রেডিয়াম আছে যাতে আলো পড়লেই দূর থেকে প্রতিফলিত হবে। চালক সাবধান হয়ে যাবেন। দুর্ঘটনা কমবে। সারমেয়গুলিও রক্ষা পাবে। পাশাপাশি কিউআর কোড রয়েছে ওই কলার বেল্টে। কোনও সারমেয় হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ