Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে সাইবার প্রতারণায় ধৃত ২  

দুর্গাপুরে সাইবার প্রতারণায় ধৃত ২
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালতের একজন মহিলা আইনজীবীর সঙ্গে অনলাইনে আর্থিক প্রতারণার ঘটনায় দু’জন গ্রেপ্তার হল। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিস বিমলকুমার সাউ ও প্রমোদকুমার সাউ নামে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি হুগলি জেলার ভদ্রেশ্বরে। অভিনব পদ্ধতিতে ওই আইনজীবীর সঙ্গে আর্থিক প্রতারণা হয়েছে। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
দুর্গাপুরের মামড়া বাজার এলাকার বাসিন্দা আইনজীবী মৌমিতা বিশ্বাস গতবছর ২৭ সেপ্টেম্বর অনলাইনে ৯৯৯৯টাকায় একটি প্রিন্টার অ্যান্ড স্ক্যানার মেশিন বুকিং করেছিলেন। মৌমিতাদেবী বলেন, ২৯ সেপ্টেম্বর একজন যুবক আমাকে ফোন করে বলে, এই বুকিং বাতিল করতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ