সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিবস পালন করেন কংগ্রেস নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি স্টিল টাউনশিপের সেকেন্ডারি, ষ্টিল মার্কেট ও বিধাননগর হাউজিং কলোনি এলাকায় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মূল্যদান করেন। এছাড়াও কনিষ্ক এলাকায় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতা তরুণ রায়। তিনি বলেন, বিজেপি দেশকে বিভাজনের রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। একথা ইন্দিরা গান্ধী বলতেন। যদি আজ তিনি থাকতেন তাহলে এই বিভাজনের রাজনীতি সম্ভব ছিল না।



