Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে প্রয়াত কাউন্সিলারের বাড়িতে চুরি

দুর্গাপুরে প্রয়াত কাউন্সিলারের বাড়িতে চুরি
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল টাউনশিপের আইনস্টাইন এলাকায় প্রয়াত প্রাক্তন কাউন্সিলারের আবাসনের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, দুষ্কৃতীরা আলমারি ভেঙে  প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস আসে। পুলিস তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টিল টাউনশিপের আইনস্টাইন এলাকায় ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার স্বরূপ মুখোপাধ্যায়ের স্ত্রী হৈমীদেবী থাকেন। আবাসনের তালা বন্ধ করে তিনি কিছুদিনের জন্য বাপেরবাড়ি গিয়েছিলেন। এদিন সকালে তিনি আবাসনে ফিরে আসেন। হৈমীদেবী বলেন, আমি দরজার তালা খুলে ভিতরে ঢুকে দেখি আলমারি ভাঙা। জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আলমারিতে থাকা সোনা ও রুপোর গয়না নেই। বাড়ির পিছনের দরজার তালা ভেঙে ঘরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ