Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে পরপর ২টি দোকানে চুরি, চাঞ্চল্য

দুর্গাপুরে পরপর ২টি দোকানে চুরি, চাঞ্চল্য
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর মায়াবাজার রেলগেট এলাকায় পরপর দু’টি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে রবিবার রাতে। একটি দোকানের শাটার ভেঙে ও অপর একটি দোকানের চালের টিন কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দু’টি দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া একটি দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ২২ হাজার টাকা ও অপর দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে প্রায় ২৬ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ