Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুরে প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর বেনাচিতি বাজারের গুরুদুয়ারা এলাকায় শুক্রবার এক প্রৌঢ়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম মালতি মণ্ডল(৫৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস এসে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালতিদেবী ও তাঁর স্বামী গোষ্ঠ মণ্ডল বাড়িতে থাকতেন। এদিন সকাল ১০টা নাগাদ মালতিদেবী একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাননি। সন্দেহ হলে পুলিসে খবর দেন। পুলিস এসে দরজা ভাঙতেই ওই ঘরে মালতীদেবীর গলায় দড়ির ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ নজরে আসে। প্রতিবেশী গীতা দণ্ডপাত বলেন, মালতিদেবী অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। এদিন হঠাৎই এমনই ঘটনা ঘটান তিনি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ