Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকে রাস্তা ও নিকাশির বেহাল দশা

দুর্গাপুরে অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকে রাস্তা ও নিকাশির বেহাল দশা
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকে প্রায় দু’দশক ধরে রাস্তা ও নর্দমা বেহাল দশায় রয়েছে। খানাখন্দে ভরে যাওয়ার পাশাপাশি ওই রাস্তায় এখন ঢেউ খেলানো চড়াই-উতরাই দেখা যায়। কারখানায় যাতায়াতকারী বিভিন্ন পণ্যবাহী গাড়ি ওই রাস্তায় মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে। নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়ায় বর্ষায় এলাকা জলমগ্ন হচ্ছে। এলাকাবাসী ও বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ তাড়াতাড়ি রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। দুর্গাপুর শহরের ৩৭-৩৮ নম্বর ওয়ার্ডে বাম আমলে ওই শিল্পতালুক গড়ে উঠেছিল। ১৯৯৪ সালে এখানে ভারী ও মাঝারি শিল্প গড়ে উঠেছিল। ধীরে ধীরে প্রায় ২১টি কলকারখানা তৈরি করা হয়। এখন দু’টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ ও শ্যাম সরকার গত মাসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের(এডিডিএ) কাছে রাস্তাটি সংস্কারের অনুরোধ জানান। দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক বিজয় গুপ্তা বলেন, ওই শিল্পতালুকের সমস্যা নিয়ে এডিডিএ-র সঙ্গে আলোচনা হয়েছে। এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত বলেন, ওই শিল্পতালুকের সমস্যা মেটাতে প্রচুর টাকা প্রয়োজন। আমরা এবিষয়ে কলকাতায় রিপোর্ট পাঠিয়েছি। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমরা চেষ্টা করছি, যাতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আওতায় এসব রাস্তাঘাট তৈরি করা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ