Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মহিলা ফুটবল লিগে গোলের মালা

দুর্গাপুরে মহিলা ফুটবল লিগে গোলের মালা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগে বুধবারের খেলায় প্রতিপক্ষ নতুনডাঙা বিবেকানন্দ শক্তি সঙ্ঘকে গোলের মালা পরাল অগ্রণী সংস্কৃতি পরিষদ। এদিন বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে ম্যাচটি তারা ৯-০ গোলে জেতে। বিজয়ী দলের হয়ে অঞ্জলি সরেন তিনটি এবং সোনাই কর্মকার, মঙ্গলি মুর্মু, পিয়ালি কোঁড়া, রাধা বেসরা, তুলসী লোহার ও প্রিয়া বাস্কে প্রত্যেকে একটি করে গোল করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ