Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থার জুনিয়র ক্রিকেট লিগে  জয়ী হয়েছে ঐকতান

দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থার জুনিয়র ক্রিকেট লিগে  জয়ী হয়েছে ঐকতান
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় জয়ী হয়েছে ক্লাব ঐকতান। এদিন এমএএমসি মাঠে তারা ৭ উইকেটে দুর্গাপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। দলের হয়ে রঞ্জন মুখোপাধ্যায় সর্বোচ্চ ৩০ রান করে। সে নটআউট থাকে। ক্লাব ঐকতানের অনীশ মুখোপাধ্যায় ১২ রান দিয়ে দু’টি উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৩ উইকেটে ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্লাব ঐকতান। বিশাল কুমার রাম ৩২ রান করে অপরাজিত থাকে। 
Advertisement
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে বৃহস্পতিবার দু’টি খেলা হয়। এফসিআই মাঠে বটতলা ইয়ং ফ্রেন্ডস ১-০ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারায়। রাজ বাল্মিকী জয়সূচক গোলটি করে। বি-জোন বয়েজ ক্লাব মাঠে অরুণ স্মৃতি পাঠাগার ২-১ গোলে হারায় শান্তি স্পোর্টিং ক্লাবকে। অপরদিকে মহকুমা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ও অআকখ ফুটবল কোচিং সেন্টারের খেলাটি ড্র হয়েছে। বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়।
সম্পর্কিত সংবাদ