Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে কালীমন্দিরে চুরির গ্রেপ্তার দুই

দুর্গাপুরে কালীমন্দিরে চুরির গ্রেপ্তার দুই
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: চুরির ঘটনায় অভিযুক্ত দু’জন দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্গাপুর কোকওভেন থানার পুলিস। ধৃতদের নাম চন্দন সাহানি ও জাতন সাহানি। তাদের বাড়ি দুর্গাপুর ৩৮ নম্বর ওয়ার্ডের রবিন সেন পল্লি এলাকায়। ধৃতদের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।গত ৫ নভেম্বর দুর্গাপুর গ্যারেজ মোড়ে কালীমন্দিরে চুরি হয়েছিল। মন্দিরের প্রণামি বাক্সের টাকা ও বিগ্রহের সোনা-রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ