Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে খেলার মাঠে মজুত করা প্লাস্টিকে আগুন

দুর্গাপুরে খেলার মাঠে মজুত করা প্লাস্টিকে আগুন
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন সিআর দাস এলাকায় রবিবার একটি ময়দানে মজুত করা প্লাস্টিক ত্রিপলে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিস। দমকলের একটি ইঞ্জিনও আসে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কোনও অবৈধ কারবারিরা ওই ময়দানে একবছর ধরে ওই সমস্ত প্লাস্টিক মজুত করছে। তাতে কলকারখানায় ব্যবহৃত তেলও রয়েছে। দমকলকর্মীদের চেষ্টায় প্রায় আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস বাকি প্লাস্টিকগুলি বাজেয়াপ্ত করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ত্রিপল অবৈভাবে খেলার ময়দানে মজুত করা হতো। কারবারিরা সেইসমস্ত প্লাস্টিক বাছাই করে নিয়ে যেত। ময়দানে খোলাধুলোয় অসুবিধা হওয়ায় এলাকার যুবকরা বহুবার প্লাস্টিক মজুত করতে বাধাও দেয়। কিন্তু ওই কারবারিরা কর্ণপাত করেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত পরামানিক বলেন, এই ময়দানের পাশেই রয়েছে জনবসতিপূর্ণ এলাকা। ময়দানে শিশু থেকে যুবকরা খোলাধুলো করে। কিছু কারবারি অবৈভাবে সেখানে বর্জ্য প্লাস্টিক মজুত করে দেদার ব্যবসা করে চলেছে। 
সম্পর্কিত সংবাদ