Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে জুনিয়র ক্রিকেট লিগে জয়ী পানাগড় অগ্রগামী

দুর্গাপুরে জুনিয়র ক্রিকেট লিগে জয়ী পানাগড় অগ্রগামী
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে সহজ জয় পেল পানাগড় অগ্রগামী ক্লাব। শনিবার পানাগড় মাঠে তারা ৮ উইকেটে সন্ধানী সঙ্ঘকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান তোলে সন্ধানী সঙ্ঘ। নীলয় মুখোপাধ্যায় দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকে। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পানাগড় অগ্রগামী ক্লাব। ঋষি মল্লিক ৪১ রান করে। সন্দীপ লোহার ৩৩ রান দিয়ে ২ উইকেট নেয়। এদিনই, মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগের দু’টি খেলা হয়। দুর্গাপুর হিরোজ ও এরিয়ান ক্লাব জয়ী হয়েছে। লাল ময়দান মাঠে দুর্গাপুর হিরোজ ৪–০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারিয়ে দেয়। সুজিত হেমব্রম ও রোহিত টুডু ২টি করে গোল করে। অন্যদিকে, বি–জোন বয়েজ ক্লাবের মাঠে এরিয়ান ক্লাব ১–০ গোলে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে হারায়। নির্ঝর পাল জয়সূচক গোলটি করেন। 
Advertisement
অপরদিকে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগে প্রতিপক্ষ নতুনডাঙা বিবেকানন্দ শক্তি সঙ্ঘকে গোলের মালা পরিয়েছে উখরা পূজারী ফুটবল কোচিং সেন্টার। এদিন বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে তারা ৮–০ গোলে ম্যাচটি জেতে। বিজয়ী দলের হয়ে প্রতিমা ধাঙর ৪টি এবং পায়েল ধাঙর ২টি ও কুসুম ওরাং ও ঋতিকা কিস্কু ১টি করে গোল করে। 
সম্পর্কিত সংবাদ