সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে রবিবারের খেলায় জয়ী হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট ক্যাম্প। এদিন পানাগড় মাঠে তারা ৩ উইকেটে মিলানী ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় মিলানী ক্রিকেট ক্লাব। রান তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৭ উইকেট খুইয়ে ৭৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ইন্ডিয়ান ক্রিকেট ক্যাম্প।
Advertisement
জুনিয়র ফুটবলে জয়ী ইয়ং ফ্রেন্ডস ও ভারতী ভলিবল: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগের দু’টি খেলায় বটতলা ইয়ং ফ্রেন্ডস ও ভারতী ভলিবল ক্লাব জয়ী হয়েছে। লাল ময়দান মাঠে বটতলা ইয়ং ফ্রেন্ডস ২-০ গোলে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দলের হয়ে বাপি বাউরি ও জিৎ বাউরি গোল করে। বি–জোন বয়েজ ক্লাবের মাঠে ভারতী ভলিবল ক্লাব ১-০ গোলে জেতে আমরা ক’জন বয়েজ ক্লাবের বিরুদ্ধে। সঞ্জয় ভুঁইয়া ম্যাচের একমাত্র গোলটি করে।
মহিলা ফুটবলে জয়ী অগ্রণী সংস্কৃতি পরিষদ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগে অগ্রণী সংস্কৃতি পরিষদ এদিন সহজ জয় পেয়েছে। বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে তারা ৩–০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারিয়ে দেয়। আরতি টুডু বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন। অপর গোলটি করে প্রিয়া বাস্কে। মহিলা ফুটবল লিগ এবার পাঁচ বছরে পড়ল।
ক্রিকেট লিগে জয়ী পুলিস অ্যাথলেটিক: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে রবিবারের খেলায় সহজ জয় পেয়েছে পুলিস অ্যাথলেটিক ক্লাব। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৬ উইকেটে আদিত্য স্মৃতি সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় পুলিস অ্যাথলেটিক ক্লাব। ১০জন নিয়ে মাঠে নামে আদিত্য স্মৃতি সঙ্ঘ। প্রথমে ব্যাট করে ৩০ ওভারে ৯ উইকেটে তারা ১২৩ রান তোলে। জবাবে ২৪ ওভারে ৪ উইকেটে ১২৫ রান তুলে ম্যাচ জিতে নেয় পুলিস অ্যাথলেটিক ক্লাব।