Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধনে মলয় ও কীর্তি

দুর্গাপুর ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধনে মলয় ও কীর্তি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি-আর্ম মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক ও বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ও হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি। এদিন ২০টি শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কারখানাগুলিতে প্রায়ই কর্মরত অবস্থায় শ্রমিকরা জখম হন। ইএসআইয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট না থাকায় রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হতো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পাশাপাশি সি-আর্ম মেশিন থাকায় দ্রুত অস্ত্রোপচার করা যাবে। মন্ত্রী বলেন, প্রতিবছর ভারত সরকার ৫০কোটি টাকা করে ইনসেন্টিভ দেয়। সেই টাকা দিয়েই এই মেশিন কেনা হয়েছে। সাংসদ বলেন, দেশে নকল ওষুধের জন্য বহু মানুষের মৃত্যু হচ্ছে। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যাদের লাইসেন্স দিচ্ছে, তারাই নকল ওষুধের কারবার করছে। আর সেই ওষুধ খেয়ে রোগীদের কোনও কাজ হচ্ছে না। মানুষ মারা যাচ্ছেন। আর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের। কিন্তু আসল দায়ী কেন্দ্রীয় সরকার। আমি এর বিরুদ্ধে লড়ছি। যতদূর যাওয়ার যাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ