সংবাদদাতা,দুর্গাপুর: টাকা না মেটানোয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ(এডিডিএ) শুক্রবার দুর্গাপুর সিটিসেন্টারে একাধিক হোডিং-র কাঠামো ভাঙার কাজ শুরু করল। ঘটনাস্থলে আসেন এডিডিএ’র আধিকারিক সহ কর্মীরা। মেশিনের সাহায্যে বিশাল আকারের লোহার কাঠামো ভেঙে ফেলা হয়। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, সিটিসেন্টারের ডিভিসি মোড় সহ একাধিক জনবহুল এলাকায় এডিডিএ’র জমিতে এই বিজ্ঞাপন দেওয়ার কাঠামো রয়েছে। বেসরকারি বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপনের জন্য ওই কাঠামো ব্যবহার করত। তার এডিডিএ’কে নির্দিষ্ট চার্জ দিতে হতো। এডিডিএ’র অভিযোগ, সংস্থাগুলি অনিয়মিত অর্থদান ও অর্থ বকেয়া রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Advertisement
ঘটনাস্থলে উপস্থিত হয়ে এডিডিএ’র টউন প্ল্যানার সৌরভ খাঁ বলেন, প্রায় চার বছর ধরে বহু সংস্থা টাকা বকেয়া রেখেছে। আবার কোনও সংস্থা একমাস দিচ্ছে আবার বন্ধ রাখছে। তাই এই অভিযান চলছে।



