সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে প্রান্তিকা এলাকায় এসইউসির পক্ষ থেকে দুর্নীতির প্রতিবাদ ও নানা জনকল্যাণ মূলক দাবিদাওয়া নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করে। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন দলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সোমনাথবাবু বলেন, স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি, দলবাজি, জাল ওষুধের কারবারের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এছাড়াও জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে আমরা পথে নেমেছি।



