সংবাদদাতা, দুর্গাপুর: বাড়ি ও কারখানায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৯ জনের দু›টি দুষ্কৃতীর দলকে শনিবার রাতে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিস। একটি দলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ওই দলে থাকা পাঁচ জনই দুর্গাপুরের ওয়ারিয়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া অপর দলের ৪ জন আসানসোল ও দুর্গাপুরের বাসিন্দা। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।ওই দিন গভীর রাতে পাঁচ জনের দুষ্কৃতী দলটি ডিটিপিএস এলাকায় জড়ো হয়েছিল। টহলদারি পুলিস তাদের গ্রেপ্তার করে। অপর দলটি মেনগেট এলাকায় জড়ো হয়েছিল।



