Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার

দুর্গাপুরে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর ২৮ নম্বর ওয়ার্ডের নামো সগড়ভাঙা এলাকায় রবিবার দু›জন স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে স্বজনপোষণ সহ দুর্নীতির পোস্টার পড়ে। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। পোস্টারে লেখা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ওই দুই তৃণমূল নেতা। তাঁদের দাবি, তৃণমূলকে বদনাম করতেই বিরোধীরা চক্রান্ত করেছে। ওই খোলা পোস্টারে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে লেখা হয়েছে। পোস্টারে স্থানীয় একটি বেসরকারি কারখানায় অর্থের বিনিময়ে বহিরাগত শ্রমিক নিয়োগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের সাংগঠনিক দুর্গাপুর-৩ ব্লকের সভাপতি ভীমসেন মণ্ডল বলেন, বিষয়টি দল খতিয়ে দেখবে। যদিও এসব বিরোধীদের চক্রান্ত। তবে দলের কেউ অন্যায় কাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতা অভিজিৎ দত্ত বলেন, স্বজনপোষণ ও বহিরাগত শ্রমিক নিয়োগ নিয়ে আমরা সরব হয়েছিলাম। ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও অন্তঃকলহ রয়েছে। তারাই পোস্টার সাঁটিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ