Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ডিএসপির আবাসনে আগুন

দুর্গাপুরে ডিএসপির আবাসনে আগুন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর স্টিল টাউনশিপের কনিষ্ক এলাকায় ডিএসপির একটি তালাবন্ধ আবাসনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন আসে। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনটি গুরুপদ সেনগুপ্তের। তাঁর দুই ছেলে চাকরি সূত্রে বাইরে থাকেন। গুরুপদ সেনগুপ্ত ও তাঁর স্ত্রী রুক্মিণীদেবী ৪ বছর ধরে এই আবাসনে থাকেন না।  
Advertisement
সম্পর্কিত সংবাদ