নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নতুন বছরে শুরু থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতি এনে দুর্গাপুরে সংগঠন মজুবত করার কাজ শুরু করল শাসক দল। শনিবার দুর্গাপুরের নানা প্রান্ত চষে বেড়ান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা সাংসদ কীর্তি আজাদ। এদিন সকালে দুর্গাপুর-২ ব্লকের ২১ নম্বর ওয়ার্ডের চয়ন মাঠে ক্রিকেট প্রতিযোগিতায় হাজির হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ৩৩ নম্বর ওয়ার্ডের আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেস আয়োজিত স্বাস্থ্য শিবিরে যোগ দেন। এদিন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি কলোনিতে দুই তৃণমূল যুবকর্মী অকাল প্রয়াণে তাঁদের বাড়িতে গিয়ে শোকজ্ঞাপন করেন সাংসদ ও তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মসূচির পাশাপাশি এদিন সাংসদ এডিডিএ নতুন একটি কাজেরও শিলান্যাস করেন। তাঁর সঙ্গে ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত।
Advertisement
এদিনই অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে দুর্গাপুরে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল করেন। জামুড়িয়াতে মহিলাদের মিছিল হয়।



