Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বাড়িতে চুরির চেষ্টা, আটক ২  

দুর্গাপুরে বাড়িতে চুরির চেষ্টা, আটক ২
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায় রবিবার ভোরে দু’টি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। তাদের বেঁধে রেখে গণধোলাইও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী ওই দুই যুবককে পুলিসের হাতে তুলে দেন। মাদকের নেশায় আসক্ত থাকায় পুলিস তাদের আটক করে নেশা মুক্তি কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিগঞ্জের বিবেকানন্দ পার্ক এলাকায় এদিন ভোরে ওই দুই যুবক হানা দেয়। একটি বাড়িতে জানলা দিয়ে এক মহিলার গলার সোনার চেন ও আংটি বের করে নেওয়ার অভিযোগ ওঠে একজনের বিরুদ্ধে। মহিলা চিৎকার করতেই এলাকাবাসী বেরিয়ে এসে প্রথমে একজনকে ধরে ফেলেন। এলাকার অপর একটি বাড়িতে চুরির চেষ্টা চালাতেই আরও একজনকেও এলাকাবাসী ধরে ফেলেন। স্থানীয় বাসিন্দা রুবি পাল ও  কৈলাসচন্দ্র মালি বলেন, দু’টি বাড়িতে চুরির চেষ্টা করে ওই দু’জন। আমরা খুবই আতঙ্কে আছি।
সম্পর্কিত সংবাদ