Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বেসরকারি কারখানায় কাজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

দুর্গাপুরে বেসরকারি কারখানায় কাজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর সগড়ভাঙায় একটি বেসরকারি কারখানায় কাজের দাবিতে স্থানীয় যুবকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা তৃণমূলের দলীয় পতাকা হাতে সপরিবারের কারখানার গেটের সামনে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় যুবকরা ওই কারখানায় কাজ পাচ্ছে না। বহিরাগত যুবকদের কাজে নিয়োগ করা হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে স্থানীয় বেকার যুবকদের কাজে নিয়োগ করতে হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বেকার যুবকরা কারখানায় কাজের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, কারখানার দূষণে জেরবার হচ্ছে স্থানীয়রা। অথচ স্থানীয় যুবকদের কর্মসংস্থান নেই। এরমধ্যে ভিনজেলার ও অন্য এলাকার শ্রমিকরা কাজে নিয়োগ হচ্ছেন। বিক্ষোভকারী জয়ন্তকুমার দাস বলেন, আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। স্থানীয় বেকার যুবকদের কাজের জন্য নেতৃত্বদের জানিয়েছি বহুবার। কেবল প্রতিশ্রুতি মেলে। ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুনীল চট্টোপাধ্যায় বলেন, বহিরাগতরা কাজ পাচ্ছেন। স্থানীয়রা বারে বারে কাজের দাবিতে বিক্ষোভ করছে। দলের উচ্চনেতৃত্বদের সবই জানানো হয়েছে। এই ঘটনা বারংবার বিড়ম্বনায় ফেলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ