Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বুলেটে চেপে ঘুরলেন দিলীপ

দুর্গাপুরে বুলেটে চেপে ঘুরলেন দিলীপ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুলেট বাইকে নিয়েই দুর্গাপুরে চরকি কাটলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ ঘোষ। চলতি বছরই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন দিলীপবাবু। সেই দুর্গাপুরেই সদস্য সংগ্রহ অভিযানে এসেছিলেন তিনি। শনিবার সকালে চিত্রালয় মাঠে মর্নিংওয়াক করে বুলেট বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কখনও তাঁর বা‌‌ই঩কের পিছনের সিটে স্থানীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ু‌ই কখনও আবার অন্য নেতাদের দেখা যায়। যদিও দিলীপবাবুর মাথায় হেলমেট দেখা যায়নি। পিছনে বসে থাকা বিধায়কও হেলমেট না পরেই বুলেটে ঘুরলেন। দিলীপবাবুকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও বাইক স্টান্ট নয়। গ্রামেগঞ্জে বাইক নিয়ে ঘুরেই সংগঠন করেছি। এখন নিরাপত্তার গাড়ি পেয়েছি। কিন্তু পুরনো অভ্যাস বজায় রাখতে হয়। হেলমেট না পরার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারটাই ঩সেফ নেই। আর সেফ ড্রাইভ সেভ লাইফ?’ এদিন তিনি কলকাতার কাউন্সিলারের উপর আক্রমণের ঘটনা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন। রাজ্যে আইনশৃঙ্খলা নিতে তৃণমূলকে আক্রমণ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ