Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বিজেপির মণ্ডল সভাপতি নিয়ে ক্ষোভ

দুর্গাপুরে বিজেপির মণ্ডল সভাপতি নিয়ে ক্ষোভ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মণ্ডল সভাপতি ঘোষণা হতেই মঙ্গলবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল বিজেপিতে। জানা গিয়েছে, দুর্গাপুর পূর্ব বিধানসভার মাত্র একটি মণ্ডলের সভাপতি ঘোষণা করতে পেরেছে বিজেপি। মণ্ডল ৩ সভাপতি করা হয়েছে বুদ্ধদেব মণ্ডলকে। কিন্তু, বিজেপির একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ পর্ব চলছে। এদিন সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই মণ্ডলের প্রাক্তন সহ সভাপতি স্বাধীন রায়। তিনি বলেন, যাঁকে মণ্ডল সভাপতি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। লোকসভা ভোটের পর তিনি একদিনও সংগঠনের কাজে বের হননি। আমরা এই সিদ্ধান্ত মেনে নেব না। বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মণ্ডল বলেন, বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি। রাজ্যে ছ’থেকে সাতটি লবি রয়েছে। এমনিতেই সংগঠন নেই, তার উপর নিজেদের মধ্যেই লড়াই করে। বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, যাঁকে মণ্ডল সভাপতি করা হয়েছে, তিনি ২০ বছর ধরে একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। যাঁরা প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি পদক্ষেপ নেবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ