Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ভোরবেলায় আবাসনে চুরি

দুর্গাপুরে ভোরবেলায় আবাসনে চুরি
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: শুক্রবার সকালে দুর্গাপুর ডিপিএল কলোনির একটি আবাসন থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও ১০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিস ঘটনাস্থলে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনে বসবাস করেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্মী অঙ্কুশ দাস। এদিন সকালে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ভাইফোঁটায় বাপের বাড়ি গিয়েছেন। আবাসনে কেবল অঙ্কুশবাবুর বৃদ্ধা মা আলোরানি দাস ছিলেন। তিনি বলেন, এদিন সকাল ভোর ৬টা নাগাদ পুজোর ফুল তুলতে পাড়ায় বেরিয়েছিলাম। আবাসনের দরজায় ছিটকিনি দেওয়া ছিল। আধঘণ্টার মধ্যে ফিরে দেখি আবাসনের চত্বরে গয়নার খালি ব্যাগ পড়ে রয়েছে। সন্দেহ হতেই আবাসনে ঢুকে আলমারিতে দেখি সোনার গয়না ও নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ