Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় একটি বেসরকারি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম আরও দুই শ্রমিক। মৃতের নাম সাধন বাউরি(৪৯)। তাঁর বাড়ি কোকওভেন থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে চাঞ্চল্য ছড়ায়। সহকর্মীরা সাধনবাবু ও জখমদের ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাধনবাবুকে মৃত ঘোষণা  করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Advertisement
জানা গিয়েছে, এদিন দুপুরে ওই বেসরকারি কার্বন কারখানায় বিদ্যুতের তারে কাজ চলছিল। সেই কাজ করছিলেন সাধনবাবু। সেসময় তিনি ও তাঁর দুই সহকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে মৃতের পরিবারের ক্ষতিপূরণ ও ঘটনার তদন্তের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তৃণমূল শ্রমিক সংগঠন। শ্রমিক নেতা দেবব্রত সাঁই ও কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দুর্ঘটনার তদন্তের দাবি করেছি। মৃতের পরিবারের একজনের স্থায়ী চাকরি এবং দাহকার্য ও ক্ষতিপূরণ বাবদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ