Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুরের ১৬নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম অঞ্জনা হাজরা(১৯)। তাঁর বাপের বাড়ি বাঁকুড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার বাপের বাড়ির লোকজন দুর্গাপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, অঞ্জনাদেবীর সঙ্গে আকাশের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৫ মাস আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর সুকান্ত পল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়ে দু’জনে সংসার শুরু করেন। এদিন সকালে ওই ঘর থেকে অঞ্জনাদেবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। অঞ্জনাদেবীর মা টুনি হাজরা বলেন, মেয়ে ভালো ছিল। সোমবার আমার সঙ্গে ওর ফোনে কথা হয়। এদিন ভোররাতে আকাশ ফোন করে জানায়, মেয়ে আত্মহত্যা করেছে। আমাদের অনুমান, ওকে খুন করা হয়েছে। পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি। মৃতার স্বামী আকাশ হাজরা বলেন, অঞ্জনা অসুস্থ ছিল। চিকিৎসা করানোর কথা হয়েছিল। এদিন ভোরবেলায় শৌচালয়ে ওর ঝুলন্ত দেহ দেখতে পাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ