Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে আইনজীবীদের ধিক্কার মিছিল

দুর্গাপুরে আইনজীবীদের ধিক্কার মিছিল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা ধিক্কার মিছিল করলেন। এদিন আদালত চত্বর থেকে সিটিসেন্টার বাসস্ট্যান্ড হয়ে মিছিল করেন তাঁরা। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা। আইনজীবী তুষার গুপ্তা বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদেও আমাদের এই ধিক্কার মিছিল। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর উপরও হামলা চালানো হয়েছে। তাঁর হয়ে কোনও আইনজীবী সরব হলে তাঁকে গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ