Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় কেন্দার যুবতীর মৃত্যু

দুর্ঘটনায় কেন্দার যুবতীর মৃত্যু
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: বাইকে চেপে আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। পুলিস জানিয়েছে, মৃতার নাম বিষ্ণুপ্রিয়া কালিন্দি(২৪)। তাঁর বাড়ি কেন্দার বিন্দুডি গ্রামে। শনিবার বিকেলে পুরুলিয়ার কেন্দা থানার বালকডি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাইকে থাকা মৃতার সম্পর্কে ভাই ও বোন জখম হয়েছে। ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষ্যে হুড়া থানা এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনজনে। বালকডি প্রাইমারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা পড়ে যান। বাইকের পিছনে বসেছিলেন বিষ্ণুপ্রিয়া। 
Advertisement
সম্পর্কিত সংবাদ