সংবাদদাতা, বিষ্ণুপুর: মেলা দেখে ফেরার পথে বিষ্ণুপুর শহরের কলেজ মোড় এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। নাম শিবু দাস (৩৬)। বাড়ি ৩ নম্বর ওয়ার্ডের কালাচাঁদ এলাকায়। তবে তিনি শহরের রাস তলায় থাকতেন। শুক্রবার রাতে মেলা দেখে হেঁটে বাড়ি ফিরছিলেন। কলেজ মোড়ে কোনও গাড়ি তাঁকে ধাক্কা মারে। শনিবার সকালে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।



