সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসিবুল শেখ(২২)। মঙ্গলবার রাতে সাগরপাড়ার কাজিপাড়া পুলিস ফাঁড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হাসিবুলের মৃত্যুর পাশাপাশি দুর্ঘটনায় এক যুবক জখম হয়েছেন। তিনি আপাতত কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাসিবুল ও মুরসেলিম শেখ বাইক নিয়ে সাগরপাড়ার দিক থেকে কাটাবাড়ির দিকে যাচ্ছিলেন। কাজিপাড়া পুলিস ফাঁড়ির কাছে তাঁরা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন। সেখানে যাওয়ার পর হাসিবুলকে মৃত বলে ঘোষণা করা হয়। আর মুরসেলিমের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়।
মৃতের পরিবারের এক সদস্য বলেন, ওরা দু’জনে কোথায় গিয়েছিল জানি না। বাইকটি হাসিবুলের খুব শখের ছিল।
মৃতের পরিবারের এক সদস্য বলেন, ওরা দু’জনে কোথায় গিয়েছিল জানি না। বাইকটি হাসিবুলের খুব শখের ছিল।



