সংবাদদাতা, ময়নাগুড়ি: নতুন বছরে ময়নাগুড়ি সার্ক রোড এবং জাতীয় সড়কে পরপর দুর্ঘটনা ঘটেছে। এবার সেই এলাকায় দুর্ঘটনা রোধে তৎপর হল পুলিস-প্রশাসন। শনিবার সার্ক রোডের দুর্ঘটনাগ্রস্ত স্থান ও জাতীয় সড়কের ব্ল্যাকস্পট চিহ্নিত করেন আধিকারিকরা। গাড়ির গতি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন, ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস। তাঁরা জাতীয় সড়কে এবং সার্ক রোডে চলাচলকারী বিভিন্ন গাড়িচালকদের দাঁড় করিয়ে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। বাইক এবং গাড়িচালকরা যেন প্রশাসনের নিয়ম মেনে চলেন, সেটা প্রচার করেন।
Advertisement
কিছুদিন আগে ময়নাগুড়ির উল্লাডাবরিতে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। সার্ক রোডে দুটি দুর্ঘটনা ঘটেছে। সার্করোডে চ্যাংরাবান্ধা সহ বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার প্রচুর গাড়ি দ্রুতগতিতে ময়নাগুড়ির দিকে আসে। ওই রাস্তায় শনিবার ড্রাম বসিয়ে দেওয়া হয়। সেখানে বিভিন্ন রিফ্লেক্টর যুক্ত স্টিকার লাগিয়ে দেওয়া হয়। একাধিক স্থানে এমনভাবে ব্যারিয়াল বসানো হয়, যেন গাড়ির গতি কমিয়ে চলাচল করতে পারে। উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের ফ্লাইওভারে ওঠার মুখে এবং নামার মুখে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিয়াল ও ড্রাম বসানো হয়।
আইসি বলেন, ময়নাগুড়ি ব্লকে যে রাস্তায় অতিরিক্ত দুর্ঘটনা হয় সেই জায়গাগুলি আমরা চিহ্নিত করেছি। গাড়ির গতি রোধ করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য আবেদন করা হয়েছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করা হয়।