সংবাদদাতা, মাথাভাঙা: ইংরেজি নতুন বছরের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি বুধবার রাতে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জের সিটকিবাড়ি হিমঘর সংলগ্ন এলাকায় ঘটে। পুলিস জানিয়েছে, মৃত তিনজনের নাম উৎপল ভৌমিক (২৬), মানিকচন্দ্র বর্মন (৬০) ও রামচন্দ্র বর্মন (৪৫)। গুরুতর আহত হয়ে আশিস ভৌমিক বর্তমানে কোচবিহারে চিকিৎসাধীন। বৃহস্পতিবার তিনজনের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিস। মৃত উৎপল ভৌমিক ও আহত আশিস ভৌমিকের বাড়ি পূর্ব ভোগডাবরিতে। অপর দুই মৃত মানিকচন্দ্র ও রামচন্দ্রের বাড়ি চান্দামারিতে। পুলিস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
Advertisement
মৃত উৎপল ভৌমিকের দাদা চঞ্চল ভৌমিক বলেন, ভাই ও আশিস তেকুনিয়ায় পিকনিক সেরে বাইকে করে পূর্ব ভোগডাবরিতে ফিরছিল। সিটকিবাড়িতে উল্টোদিক থেকে আসা একটি স্কুটারের সঙ্গে ওদের বাইকের সংঘর্ষ হয়।
বুধবার রাতে মাথাভাঙার সিটকিবাড়ি এলাকায় স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন চারজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তড়িঘড়ি তাঁদের নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। দু’জনকে কোচবিহার রেফার করেন। কোচবিহারে আরও একজনের মৃত্যু হয়।
এদিন মাথাভাঙা মর্গে উৎপল ও মানিকের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। অপর মৃত রামচন্দ্র বর্মনের মৃতদেহের ময়নাতদন্ত হয় কোচবিহার মেডিক্যাল কলেজের মর্গে। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর সেন বলেন, আমরা দুর্ঘটনার শব্দ শুনে এসে দেখে প্রত্যেকেই মারাত্মক জখম অবস্থায়। চারজনকে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে জানান চিকিৎসক। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিস। মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, বুধবার রাতে নিশিগঞ্জে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও একজন বর্তমানে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি।