সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালিতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের নাম আকাশ সূত্রধর (২১), আকাশ রায় (২০)। দু’জনেরই বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।
Advertisement
শনিবার রাতে বাড়ি থেকে বাইক নিয়ে দুই বন্ধু গঙ্গারামপুর শহরের দিকে যাচ্ছিলেন। সেই সময় ৫১২ নং জাতীয় সড়কের কালীতলা এলাকায় একটি ছোটগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। জাতীয় সড়কে লুটিয়ে পড়েন বাইক চালক ও তাঁর বন্ধু। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে আকাশ সূত্রধরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর এক আকাশকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করেন চিকিৎসকেরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মালদহ যাওয়ার পথে গাজোলেই মৃত্যু হয় তাঁরও।
স্থানীয়দের অভিযোগ, বোল্লা থেকে একটি ছোটগাড়ি বুনিয়াদপুরের দিকে যাওয়ার সময় বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুই আকাশের মৃত্যুতে শোকস্তব্ধ কাদিঘাট। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাদের আর্থিক সাহায্যও তুলে দেন।