সংবাদদাতা, ধূপগুড়ি: বিয়ে বাড়ির অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় জখম হয়েছেন সাতজন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সিনেমাহল মোড়ে। পুলিস জানিয়েছে, মৃতের নাম হৃদয় সূত্রধর (২৮)। বাড়ি ধূপগুড়ির ক্ষুদিরামপল্লিতে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
জলপাইগুড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন হৃদয় সূত্রধর। কাজ শেষ করে গভীর রাতে একটি ছোট গাড়িতে ক্যাটারিংয়ের মালপত্র নিয়ে হৃদয় সহ আটজন বাড়ি ফিরছিলেন। কিন্তু ধূপগুড়ির সিনেমাহল মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপর ডিভাইডারে ধাক্কা মারে। পরে একটি লাইট পোস্টে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা চলে আসেন। ঘটনায় জখম আটজনকে উদ্ধার করে তাঁরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম চারজনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ক্যাটারিংয়ের মালিক জখম শৈলেন পাল বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল বুঝতেই পারলাম না। আচমকা গাড়ি রাস্তার উপর উল্টে যায়। আমরা প্রত্যেকেই আঘাত পেয়েছি। ধূপগুড়ির ট্রাফিক ওসি বসন্ত পি লামা বলেন, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখমদের চিকিৎসা চলছে জলপাইগুড়িতে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।