Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু রুখতে অভিযান পুলিসের, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ৩

দুর্ঘটনায় মৃত্যু রুখতে অভিযান পুলিসের, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ৩
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: মদ্যপান করে বাইক চালানোয় শুক্রবার নাদনঘাট থানার পুলিস একজন ও কালনা থানার পুলিস দুই বাইক চালককে গ্রেপ্তার করেছে। হেলমেট না পরায় ৯জনকে জরিমানাও করেছে নাদনঘাট থানার পুলিস। একের পর বাইক দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। হেলমেট না পরা, দ্রুত গতি ও বেপরোয়া বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে বলে দাবি অনেকের। পুলিস-প্রশাসন অভিযান চালালেও বাইক চালকদের একাংশের হুঁশ ফিরছে না। বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানার তুলসীডাঙা এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহীর মৃত্যু হয়। শুক্রবার নাদনঘাট থানার পুলিস অভিযান চালিয়ে এক মদ্যপ বাইক চালককে গ্রেপ্তার করে। হেলমেট না পরায় ৯ জন বাইক চালককে জরিমানা করা হয়েছে। কালনা থানাও দুই মদ্যপ বাইক চালককে গ্রেপ্তার করেছে। এছাড়াও কালনা ট্রাফিক পুলিস চলতি মাসে হেলমেট না পরায় ১৭৬জনকে এক হাজার টাকা করে জরিমানা করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও প্রায় ৪০০জন  চালককে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর জন্য জরিমানা করেছে। মোট চার লক্ষ ৬৭হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। প্রশাসনিক আধিকারিক থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা রাস্তায় নেমে হেলমেট পরে গাড়ি চালানোর ব্যাপারে সচেতন করেছেন। বেপরোয়া ও মদ্যপ অবস্থায় বাইক না চালানোর জন্য সচেতনতার প্রচার করলেও দুর্ঘটনায় মৃত্যু আটকানো যাচ্ছে না। কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, পুলিস সবসময় রাস্তায় অভিযানে থাকে। বেপরোয়া ও মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করতে কর্মসূচি চলছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ