সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মুম্বইয়ে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মৃত হাবলু দাস (২৩) হরিশ্চন্দ্রপুরের মারিওর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে মুম্বইয়ে কাজ করতে গিয়েছিলেন হাবলু। সেখানে ইলেকট্রিকের কাজ করতেন। শনিবার রাতে রাস্তার ধারে কাজ করার সময় একটি চারচাকা তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাবা জীতু দাস বলেন, আমার দুই ছেলে। সম্রাট ছিল বড়। এক বছর আগে সংসার জীবন শুরু করেছিল। তার স্ত্রী সাতমাসের অন্তঃসত্ত্বা। বাস্তুভিটা ছাড়া এক ছটাক জমি নেই। দেহ কীভাবে নিয়ে আসব ভেবে পাচ্ছি না।
Advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপসী দাস বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাদের পাশে দাঁড়িয়ে মুম্বই থেকে দেহ নিয়ে আসার চেষ্টা চলছে।



